Share Facebook X

আর.জি কর-কাণ্ডে এবার সরাসরি স্ক্যানারে পুলিশের ভূমিকা। তদন্তে গাফিলতির �

ভিযোগে সাসপেন্ড করা হল কলকাতা পুলিশের তিন শীর্ষ IPS �

ফিসারকে। সাসপেন্ড হওয়া আধিকারিকরা হলেন তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ �

ভিষেক গুপ্ত। পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari।

সূত্রের খবর, আর.জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে একাধিক প্রশাসনিক ত্রুটি, প্রমাণ সংগ্রহে গাফিলতি এবং প্রাথমিক তদন্তে �

সংগতি নিয়েই প্রশ্ন উঠেছিল। সেই কারণেই সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তে আশ্বস্ত নিহত চিকিৎসকের পরিবারও। �

ভয়ার বাবা শেখর দেবনাথ বলেন,

“শুভেন্দু �

ধিকারী আগে বলেছিলেন যে ক্ষমতায় এলে �

ভয়া কাণ্ডে কমিশন গঠন করবেন এবং আর জি করের বিচার উনি দেবেনই। মাটি খুঁড়ে �

পরাধীদের বের করবেন। পুলিশ �

ফিসাররা যারা গাফিলতি করেছেন তিনি ব্যবস্থা নিয়েছেন। আমরা চাইছি আমাদের দলের মুখ্যমন্ত্রী এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করবেন।”

জানা গিয়েছে, রাজ্য সরকার খুব শীঘ্রই একজন �

বসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিচারবিভাগীয় কমিশন গঠনের বিষয়েও ভাবনাচিন্তা করছে। এই কমিশন আর.জি কর-কাণ্ডে প্রশাসনিক ব্যর্থতা, তদন্ত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখবে বলে সূত্রের দাবি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট কলকাতার R. G. Kar Medical College and Hospital-এ এক তরুণী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু ও ধর্ষণ-খুনের �

ভিযোগ ঘিরে দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন উঠেছিল।

KOLOROB Note এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।