আমাদের সম্পর্কে

বাংলার কলরব.

সব বাঙালির মনের কথা

KOLOROB একটি প্রতিবাদী সংবাদ মাধ্যম যেখানে মানুষের কণ্ঠস্বর সর্বোচ্চ প্রাধান্য পায়।

আমাদের মূলনীতি
01

আমরা কেন?

সত্যের কণ্ঠস্বর যখন চাপা পড়ে, তখনই জন্ম হয় এক নতুন প্রতিবাদের। সেই প্রতিবাদের নাম — কলরব। বাংলার মানুষ আজ চায় নির্ভীক, নিরপেক্ষ ও বিশ্বস্ত সংবাদ। মিথ্যার ভিড়ে সত্যকে সামনে আনতেই আমাদের এই পথচলা।

02

আমাদের অঙ্গীকার

মানুষের কথা, মানুষের অধিকারের কথা, বাংলার মাটির কথা — এবার গর্জে উঠবে বাংলার কলরব-এ। আমাদের অঙ্গীকার: "মিথ্যা নয়, সত্যই হবে সংবাদ।"

03

আমরা কী কভার করি

রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে রাজধানীর অলিন্দ, জাতীয় রাজনীতি থেকে আন্তর্জাতিক ঘটনা, অর্থনীতি, সমাজনীতি, ক্রীড়া, সংস্কৃতি, বিনোদন — সব খবর পৌঁছে যাবে আপনাদের কাছে দ্রুত, নির্ভুল ও নির্ভেজালভাবে।

04

আমাদের মূল্যবোধ

কলরব শুধু একটি সংবাদমাধ্যম নয়, এটি সাধারণ মানুষের কণ্ঠস্বর। যেখানে প্রত্যেকের মতামতের সমান মূল্য রয়েছে। আপনাদের পাঠানো মেল, হোয়াটসঅ্যাপ বার্তা কিংবা কমেন্ট — সবকিছুকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই।

05

আমাদের দায়বদ্ধতা

সংবাদ মানে শুধু তথ্য নয়, মানুষের প্রতি দায়বদ্ধতা। আর সেই দায়িত্ব নিয়েই আমাদের প্রতিটি সাংবাদিক, প্রতিটি কর্মী কাজ করে চলেছেন। কলরব সেই মঞ্চ, যেখানে গলা উঁচু করে সত্য বলা যায়। যেখানে থাকবে না কোনো চাপ, কোনো ভয়, কোনো চোখ রাঙানি। কারণ আমাদের কাছে সর্বোচ্চ প্রাধান্য — আপনিই।

আমাদের দল

সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতায় প্রতিশ্রুতিবদ্ধ দক্ষ পেশাদারদের একটি নিবেদিতপ্রাণ দল

শীর্ষ নেতৃত্ব
প্রধান দায়িত্বশীল

পূজা রায়

চিফ এক্সিকিউটিভ অফিসার

প্রধান দায়িত্বশীল

ডঃ অর্ঘ্য মুখোপাধ্যায়

এডিটর-ইন-চিফ

কার্যনির্বাহী সম্পাদনা

কার্যনির্বাহী সম্পাদক

জ্যোতির্ময় দত্ত

প্রধান সংবাদ বিভাগ

চিফ রিপোর্টার

অভিজিৎ বসু

সহ-চিফ রিপোর্টার

সুদীপ্ত চট্টোপাধ্যায়

বিভাগীয় নেতৃত্ব

মানব সম্পদ ও বিভাগীয় প্রধান

অক্ষয় মার্জিত

সম্পাদকীয় ও সংবাদ দল

রিপোর্টার

সুজিত দুয়ারী, আলোক সরকার, প্রণব দাস, বিশ্বজিৎ গুপ্ত হালদার, আবাধেশ কুমার চৌধুরী

৫কনিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সমীর ঘোষ, মুকুল সরকার, সুব্রত হালদার

সৃজনশীলতা ও পরিচালনা

হেড অফ ফটোগ্রাফি

অভিজিৎ চ্যাটার্জী

মার্কেটিং ডিভিশন

তৃষ্ণা দত্ত ও সঞ্চারী মুখোপাধ্যায়

কো-অর্ডিনেটর

শুক্লা দত্ত চৌধুরী

যোগাযোগ

আমাদের সাথে কথা বলুন

ঠিকানা: ১৩এ ডেকা র্স লেন, পঞ্চম তল সুইট -৫০৬, কলকাতা -৭০০০০৮, পশ্চিমবঙ্গ, ভারত
কলরব
সত্যের কণ্ঠস্বর