ফের তৎপর  সিআইডি চন্দ্রনাথের বাড়িতে হানা
বীরভূম

ফের তৎপর সিআইডি চন্দ্রনাথের বাড়িতে হানা

রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ফের তৎপর হল সিআইডি।

শেয়ার
X WhatsApp

রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ফের তৎপর হল সিআইডি। শুক্রবার সাত সকালে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছয় সিআইডির একটি দল। বৃহস্পতিবারের পর টানা দ্বিতীয় দিন তাঁদের এই উপস্থিতিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

সূত্রের খবর, বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া বিভিন্ন বিধায়কের স্বাক্ষর নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। ওই স্বাক্ষরগুলি আসল না জাল, তা যাচাই করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

এদিন সিআইডির আধিকারিকরা চন্দ্রনাথ সিনহার সঙ্গে কথা বলেন এবং তাঁর স্বাক্ষরের নমুনা সংগ্রহ করেন। বেশ কিছু নথিও খতিয়ে দেখা হয়েছে বলে খবর। যদিও এই বিষয়ে সিআইডি বা বিধায়কের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে বোলপুর-সহ রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত তদন্তে সিআইডির এই তৎপরতা নতুন করে রাজনৈতিক জল্পনা বাড়িয়েছে।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।