রাজ্যের বকেয়া রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নে ২০ সদস্যের টাস্ক কোর্স
রাজ্য

রাজ্যের বকেয়া রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নে ২০ সদস্যের টাস্ক কোর্স

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং রাজ্যের অংশীদারিত্বে বাংলার বকেয়া ও প্রস্তাবিত রেল ও মেট্রো প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন এবং নতুন রেল যোগাযোগের কাজ তরান্বিত করতে ২০ সদস্যের টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার।

শেয়ার
X WhatsApp

রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে রাজ্যের চারটি সরকারি দপ্তরের প্রধান সচিব ও সচিবদের এই টাস্ক ফোর্সে রাখা হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র ও পর্ব্ত্য বিষয়ক দপ্তরের প্রধান সচিব কমিটির আহ্বায়ক হিসেবে প্রতি সপ্তাহে রিভিউ বৈঠক করবেন।
টাস্ক ফোর্সে রয়েছেন পরিবহণ ও ভূমি দপ্তরের প্রধান সচিব এবং পূর্ত দপ্তরের সচিব। এছাড়াও কমিটিতে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার ও পুর কমিশনার, রেলওয়ে বোর্ডের পরিকাঠামো সংক্রান্ত কমিটির সদস্য, পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার, কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার, রেল বিকাশ নিগমের এক্সিকিউটিভ ডাইরেক্টর, রাজ্যের মুখ্য প্রধান বনপাল ও অন্যান্যরা। প্রতি সপ্তাহে এই বিশেষ টাস্ক ফোর্স রাজ্যে প্রস্তাবিত রেল ও মেট্রো প্রকল্প এবং নতুন রেলপথ স্থাপনের কাজের অগ্রগতি পর্যালোচনা করবে। প্রতিমাসে সভাপতি হিসেবে মুখ্যসচিব টাস্ক ফোর্সকে নিয়ে বৈঠক করবেন এবং সার্বিক কাজের মূল্যায়ন করবেন। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যে রেল ও মেট্রো প্রকল্পগুলি নিয়ে বিগত দিনে যথেষ্ট দীর্ঘসূত্রীতা ও গড়িমসি করা হয়েছে যার ফলে অন্য রাজ্যের তুলনায় আধুনিক রেল ও মেট্রো পরিষেবায় পশ্চিমবঙ্গ বেশ কিছুটা পিছিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে গঠিত টাস্ক ফোর্স এর মাধ্যমে ইন্দ্র ও রাজ্যের সরকারি ডাক্তারগুলির মধ্যে সৃষ্টির সমন্বয়ে তৈরি করে যত দ্রুত সম্ভব বকেয়া প্রকল্পের কাজ শেষ করা এবং প্রস্তাবিত প্রকল্পগুলির কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
এক জানলাতেই মুশকিল আসান: ১৫ জুন থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে শুভেন্দু সরকারের ‘জনকল্যাণ শিবির’
রাজ্য

এক জানলাতেই মুশকিল আসান: ১৫ জুন থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে শুভেন্দু সরকারের ‘জনকল্যাণ শিবির’

ঈশ্বরের বাসস্থান নয়, উপাসনাস্থল হিসেবেই দিঘার জগন্নাথ থেকে সরছে "ধাম"
রাজ্য

ঈশ্বরের বাসস্থান নয়, উপাসনাস্থল হিসেবেই দিঘার জগন্নাথ থেকে সরছে "ধাম"

হিমালয়ান হিল সিটি প্রকল্পে নতুন আশার আলো, নাকি পরিবেশের জন্য ‘সিঁদুরে মেঘ’? দার্জিলিংয়ে শুরু বিতর্ক
রাজ্য

হিমালয়ান হিল সিটি প্রকল্পে নতুন আশার আলো, নাকি পরিবেশের জন্য ‘সিঁদুরে মেঘ’? দার্জিলিংয়ে শুরু বিতর্ক

ভালো তৃণমূল বনাম খারাপ তৃণমূল: বাংলার রাজনীতিতে নতুন শ্রেণিবিভাগের গল্প
রাজ্য

ভালো তৃণমূল বনাম খারাপ তৃণমূল: বাংলার রাজনীতিতে নতুন শ্রেণিবিভাগের গল্প