ভারতই বিশ্বের দ্রুততম বৃদ্ধির বৃহৎ অর্থনীতি, ৭.৭ শতাংশ বৃদ্ধিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জাতীয়

ভারতই বিশ্বের দ্রুততম বৃদ্ধির বৃহৎ অর্থনীতি, ৭.৭ শতাংশ বৃদ্ধিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অফ স্ট্যাটিসটিক্স এন্ড প্রোগ্র্যাম ইমপ্লিমেন্টেশনের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষের জানুয়ারি থেকে মার্চ (চতুর্থ ত্রৈমাসিক) সময়ে দেশের জিডিপি বৃদ্ধি ৭.৮ শতাংশে পৌঁছেছে। ফলে পুরো অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৭ শতাংশ।

শেয়ার
X WhatsApp

অফ স্ট্যাটিসটিক্স এন্ড প্রোগ্র্যাম ইমপ্লিমেন্টেশনের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষের জানুয়ারি থেকে মার্চ (চতুর্থ ত্রৈমাসিক) সময়ে দেশের জিডিপি বৃদ্ধি ৭.৮ শতাংশে পৌঁছেছে। ফলে পুরো অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৭ শতাংশ। এই অর্থনৈতিক পরিসংখ্যান অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং তা ভারতের অর্থনীতির শক্তিশালী ভিতের প্রতিফলন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমন-এ এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন যে প্রকাশিত এই পরিসংখ্যান স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে ভারতের অর্থনীতির ভিত্তি কতটা মজবুত। বলেন, “এর ফলে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে। এই সাফল্যের জন্য প্রতিটি ভারতীয়র গর্ববোধ করা উচিত।” নরেন্দ্র মোদী বলেন যে দেশ ‘রিফর্ম এক্সপ্রেস’-এ চড়ে এগিয়ে চলেছে।
পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী কৃষি, নির্মাণ এবং পরিষেবা ক্ষেত্রের উল্লেখযোগ্য সাফল্য এই বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। প্রাথমিক খাতের বৃদ্ধি হয়েছে ৩.২ শতাংশ, যার পেছনে মূল ভূমিকা রয়েছে কৃষি ও মৎস্য ক্ষেত্রের।

এর আগে, জাতীয় পরিসংখ্যান দপ্তর (NSO) তার দ্বিতীয় আগাম অনুমানে ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধি ৭.৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল। অন্যদিকে আই এম এফ পূর্বাভাস দিয়েছিল যে, মার্কিন শুল্ক নীতির জেরে অস্থিরতার কারণে বিশ্ব বাণিজ্য ও বৈশ্বিক অর্থনৈতিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হলেও ২০২৫-২৬ অর্থবর্ষে ৬ শতাংশের বেশি বৃদ্ধিতে সক্ষম হবে একমাত্র ভারত।

কাজেই বিশ্ব অর্থনীতিতে মন্থর অবস্থা থাকা সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতির অবস্থান ধরে রেখেছে।এর কারণ খুঁজতে গিয়ে জাতীয় সড়ক, রেলপথ, বন্দর ও বিমানবন্দরের মতো বৃহৎ পরিকাঠামো প্রকল্পে সরকারের ব্যাপক বিনিয়োগ অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

দমন-এ ভারতের অর্থনীতির এই সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে ভারত রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম’-এর পথে দ্রুতগতিতে এগিয়ে যেতে থাকবে। তিনি আরও বলেন অর্থনৈতিক বৃদ্ধি বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
১০ জুন ইতিহাস গড়বেন মোদী, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নেহরুর রেকর্ড ভেঙে নতুন মাইলফলক
জাতীয়

১০ জুন ইতিহাস গড়বেন মোদী, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নেহরুর রেকর্ড ভেঙে নতুন মাইলফলক

কোচিং পড়তে যাওয়ার পথে ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ! রাস্তাতেই যুবককে চড়, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
জাতীয়

কোচিং পড়তে যাওয়ার পথে ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ! রাস্তাতেই যুবককে চড়, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভুবনেশ্বরে এবিভিপির জাতীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকের আজ দ্বিতীয় দিন
জাতীয়

ভুবনেশ্বরে এবিভিপির জাতীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকের আজ দ্বিতীয় দিন