রাজ্যের আটকে থাকা রেল ও মেট্রো প্রকল্পের দ্রুত বাস্তবায়নে নবান্নে মেগা বৈঠক
রাজ্য

রাজ্যের আটকে থাকা রেল ও মেট্রো প্রকল্পের দ্রুত বাস্তবায়নে নবান্নে মেগা বৈঠক

দীর্ঘদিন ধরে আটকে থাকা রাজ্যের প্রস্তাবিত রেল ও মেট্রো প্রকল্পগুলির বাস্তবায়নের লক্ষ্যে জমি সমস্যা দ্রুত মিটিয়ে পরিকাঠামো উন্নয়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে শনিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রেলমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী।

শেয়ার
X WhatsApp

দীর্ঘদিন ধরে আটকে থাকা রাজ্যের প্রস্তাবিত রেল ও মেট্রো প্রকল্পগুলির বাস্তবায়নের লক্ষ্যে জমি সমস্যা দ্রুত মিটিয়ে পরিকাঠামো উন্নয়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে শনিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রেলমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। নবান্ন সভা ঘরে রাজ্যের জন্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেল দপ্তরের কর্তা ও আধিকারিকরা এবং রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয় কর্তারা।

বিগত তৃণমূল সরকারের আমলে জমি সমস্যার কারণে এ রাজ্যে বেশকিছু রেল প্রকল্প শুরুই করা যায়নি অথবা মাঝপথে আটকে ছিল। সরকারি পক্ষের অভিযোগ, কেন্দ্র রাজ্য সম্পর্কের টালবাহানায় প্রস্তাবিত রেল অথবা মেট্রো প্রকল্পগুলির প্রয়োজনীয় জমির যোগান না পাওয়ায় প্রকল্পগুলির কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। জমি জটের সেই সমস্যা কিভাবে নিদর্শন করা যায় এবং রেল প্রকল্পগুলির জন্য রেলপথের দু'ধারে বেশ কিছুটা ফাঁকা জমি সহ একলাতে কতটা জমি পাওয়া সম্ভব সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ হতে পারে শনিবারের বৈঠকে। জমি পাওয়ার ক্ষেত্রে খাস জমি কতটা অথবা ব্যক্তিগত মালিকানার জমি কতটা পাওয়া যাবে তা নির্ধারণ করে জমির দাম বা ক্ষতিপূরণের অংক কি হতে পারে তারও একটা ধারণা তৈরি করা হবে এই বৈঠকে
ইতিমধ্যেই রেল দপ্তর প্রাথমিকভাবে রাজ্যের বকেয়া বা আটকে থাকা রেল ও মেট্রো প্রকল্পগুলির সার্বিক রিপোর্ট তৈরি করেছে এবং রাজ্যের ভূমি দপ্তরের কাছেও এই সংক্রান্ত তথ্য রিপোর্ট আকারে তৈরি করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর। সূত্রের খবর কলকাতা স্টেশন থেকে সেক্টর ফাইভ মেট্রো যোগাযোগ নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে। সে ক্ষেত্রে কোথায় কতটা? জমি সমস্যা রয়েছে এবং তার সমাধান নিয়েও একটি বিস্তারিত রিপোর্ট পেশ করা হতে পারে বৈঠকে। এছাড়াও রাজ্যের দীর্ঘদিনের বকেয়া প্রস্তাবিত মেট্রো প্রকল্পগুলোর কাজ কিভাবে বা কবে থেকে শুরু হতে পারে তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সরকারি কর্তাদের মতে, তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে বেশ কিছু রেল ও মেট্রো প্রকল্পে জমি সমস্যা প্রকট হওয়ায় বহু উপযোগী প্রকল্প আটকে রয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই প্রকল্পগুলিকে দ্রুত ও নির্দিষ্ট লক্ষ্যমাত্রার মধ্যে শেষ করতে চায় পরিবর্তনের সরকার। যেহেতু প্রকল্পগুলির ক্ষেত্রে কেন্দ্রীয় সাহায্যের কোন সমস্যা নেই তাই জমির যোগান মিললে বা জমি জট দ্রুত নিরসন হলেই এই প্রকল্পগুলির কাজ রাজ্যে শুরু করা সম্ভব হবে এবং তার সুফল মিলবে রাজ্যবাসীর।

মূলত, জমি জোটের কারণে রাজ্যের ৮ টি জেলায় ৩৩ টি রেল ওভারব্রিজ তৈরির প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। পাশাপাশি জমি সমস্যায় রাজ্যের বিভিন্ন এলাকায় কোথাও রেল পথের থার্ড লাইন অথবা ফোর্থ লাইন তড়ির কাজও থমকে রয়েছে। এই জমি সমস্যার সমাধানে রাজ্যের তরফে ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার নিয়োগ করতে হবে যিনি একজন অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিক হবেন। মূলত ৮টি জেলায় যে ৩৩ টি রেল ওভারব্রিজ তৈরির কাজ আটকে রয়েছে সেখানে এ ধরনের আধিকারিক অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ করতে হবে যা এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এই বৈঠকে দীর্ঘদিন ধরে আটকে থাকা বাঁকুড়ার ছাতনা-মুকুটমনিপুর রেলপথের জমি জট যেমন কাটবে তেমনি গত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী উত্তর-পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত সেবক-রংপো ব্রডগেজ রেলপথের সম্প্রসারণের বিষয়ক ইতিবাচক আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন তাজপুরে নয় দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর তৈরি হবে। এই ফ্লাগশিপ প্রকল্পের জন্য রেল যোগাযোগ প্রয়োজন যার জন্য জমির সংস্থান কিভাবে এবং কতটা হবে তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা শনিবারের বৈঠকে।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
এক জানলাতেই মুশকিল আসান: ১৫ জুন থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে শুভেন্দু সরকারের ‘জনকল্যাণ শিবির’
রাজ্য

এক জানলাতেই মুশকিল আসান: ১৫ জুন থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে শুভেন্দু সরকারের ‘জনকল্যাণ শিবির’

ঈশ্বরের বাসস্থান নয়, উপাসনাস্থল হিসেবেই দিঘার জগন্নাথ থেকে সরছে "ধাম"
রাজ্য

ঈশ্বরের বাসস্থান নয়, উপাসনাস্থল হিসেবেই দিঘার জগন্নাথ থেকে সরছে "ধাম"

রাজ্যের বকেয়া রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নে ২০ সদস্যের টাস্ক কোর্স
রাজ্য

রাজ্যের বকেয়া রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নে ২০ সদস্যের টাস্ক কোর্স

হিমালয়ান হিল সিটি প্রকল্পে নতুন আশার আলো, নাকি পরিবেশের জন্য ‘সিঁদুরে মেঘ’? দার্জিলিংয়ে শুরু বিতর্ক
রাজ্য

হিমালয়ান হিল সিটি প্রকল্পে নতুন আশার আলো, নাকি পরিবেশের জন্য ‘সিঁদুরে মেঘ’? দার্জিলিংয়ে শুরু বিতর্ক