৫০ পেরোলেই বাধ্যতামূলক কম্পিউটার পরীক্ষা! পাশ না করলে বন্ধ ইনক্রিমেন্ট ও পদোন্নতি, নবান্নের নতুন নির্দেশ
কলকাতা

৫০ পেরোলেই বাধ্যতামূলক কম্পিউটার পরীক্ষা! পাশ না করলে বন্ধ ইনক্রিমেন্ট ও পদোন্নতি, নবান্নের নতুন নির্দেশ

গ্রুপ সি ও গ্রুপ ডি ক্লারিকাল কর্মীদের জন্য কড়া নির্দেশ। NSATI-র পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলবে ইনক্রিমেন্ট ও প্রোমোশন, তবে চাকরি যাবে না বলে জানাল অর্থ দপ্তর।

শেয়ার
X WhatsApp

রাজ্যের গ্রুপ সি ও গ্রুপ ডি ক্লারিকাল গ্রেডের সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। ৫০ বছর বা তার বেশি বয়স হলেও যাঁদের স্বীকৃত কম্পিউটার টাইপিং বা কম্পিউটার অপারেশন সংক্রান্ত সার্টিফিকেট নেই, তাঁদের জন্য বাধ্যতামূলক দক্ষতা পরীক্ষার ব্যবস্থা করছে রাজ্য সরকার। এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে ভবিষ্যতে কোনও ইনক্রিমেন্ট বা পদোন্নতি মিলবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে অর্থ দপ্তরের নতুন নির্দেশিকায়।

বৃহস্পতিবার অতিরিক্ত মুখ্যসচিব (অর্থ দপ্তর) প্রভাত কুমার মিশ্র জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, মানবিক কারণে কোনও কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না। তবে নির্ধারিত পরীক্ষায় পাশ না করা পর্যন্ত তাঁদের বার্ষিক ইনক্রিমেন্ট এবং পদোন্নতি স্থগিত থাকবে। অর্থাৎ, যে বেতনক্রমে কর্মী বর্তমানে রয়েছেন, সেই বেতনক্রমেই তাঁকে চাকরি শেষ করতে হবে।

NSATI নেবে পরীক্ষা

সরকারি নির্দেশ অনুযায়ী, এই পরীক্ষার আয়োজন করবে NSATI (Netaji Subhas Administrative Training Institute)। যদিও পরীক্ষার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, পরীক্ষায় একাধিকবার বসার সুযোগ দেওয়া হবে, ফলে প্রথমবার সফল না হলেও পরে উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকবে।

কেন এই সিদ্ধান্ত?

রাজ্যে বহু বছর ধরে লোয়ার ডিভিশন (LDC) এবং আপার ডিভিশন (UDC) ক্লারিকাল পদে এমন বহু কর্মী নিয়োগ পেয়েছিলেন, যাঁদের কম্পিউটার প্রশিক্ষণ ছিল না। ২০১৭ সালে তৎকালীন রাজ্য সরকার তাঁদের জন্য বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নেয়।

পরবর্তীতে ২০১৯ সালের ২৪ জানুয়ারি কার্যকর হওয়া West Bengal Services (Recruitment to Clerical Cadre) Rules অনুযায়ী, ৫০ বছর বয়স পর্যন্ত এই কর্মীদের কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু অর্থ দপ্তরের দাবি, নিয়ম কার্যকর হলেও তার যথাযথ বাস্তবায়নে দীর্ঘদিন শিথিলতা ছিল।

নতুন সরকারের কড়া অবস্থান

অর্থ দপ্তরের আধিকারিকদের মতে, ৫০ বছর বয়স পেরিয়েও যাঁরা প্রয়োজনীয় কম্পিউটার দক্ষতার প্রমাণ না দিয়েই ইনক্রিমেন্ট বা পদোন্নতির সুবিধা পেয়েছেন, তাঁদের দক্ষতা যাচাই করতেই এই নতুন পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

সরকারি নির্দেশে আরও বলা হয়েছে, পরীক্ষায় পাশ না করা পর্যন্ত সংশ্লিষ্ট কর্মীদের ইনক্রিমেন্ট ও বর্ধিত বেতন কার্যকর হবে না। তবে তাঁরা চাকরিতে বহাল থাকবেন এবং পরবর্তীতে পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়ম অনুযায়ী সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
পালাবদলের বাংলায় শিল্পের নতুন হাওয়া, ১০০ দিনেই বিনিয়োগের দিশা শুভেন্দু সরকারের; একের পর এক মেগা প্রকল্পে কর্মসংস্থানের আশা
কলকাতা

পালাবদলের বাংলায় শিল্পের নতুন হাওয়া, ১০০ দিনেই বিনিয়োগের দিশা শুভেন্দু সরকারের; একের পর এক মেগা প্রকল্পে কর্মসংস্থানের আশা

শ্বেতপত্র প্রকাশে সিলমোহর নবান্নের, বিনিয়োগের বাস্তব ছবি ও পূর্বতন সরকারের দুর্নীতির তথ্য সামনে আনতে ৫ সদস্যের কমিটি
কলকাতা

শ্বেতপত্র প্রকাশে সিলমোহর নবান্নের, বিনিয়োগের বাস্তব ছবি ও পূর্বতন সরকারের দুর্নীতির তথ্য সামনে আনতে ৫ সদস্যের কমিটি

নিজস্ব চিত্র
কলকাতা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ প্রসেনজিতের, জল্পনায় জল ঢেলে স্পষ্ট বার্তা— ‘রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই’

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় ঘোষণা হাই কোর্টের, বিশেষ অফিসারের তত্ত্বাবধানে খরচে ছাড়
কলকাতা

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় ঘোষণা হাই কোর্টের, বিশেষ অফিসারের তত্ত্বাবধানে খরচে ছাড়