বাজেটে বড় উপহার! সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও হোমগার্ডদের ভাতা এক ধাক্কায় ২,০০০ টাকা বৃদ্ধি
রাজ্য

বাজেটে বড় উপহার! সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও হোমগার্ডদের ভাতা এক ধাক্কায় ২,০০০ টাকা বৃদ্ধি

আগস্ট থেকেই কার্যকর নতুন ভাতা; উপকৃত হবেন সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, হোমগার্ড, এনভিএফ-সহ হাজার হাজার কর্মী

শেয়ার
X WhatsApp

রাজ্য বাজেট ২০২৬-২৭-এ সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের জন্য বড় সুখবর ঘোষণা করল সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করে জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই কর্মীদের মাসিক পারিশ্রমিক এক ধাক্কায় ২,০০০ টাকা বাড়ানো হবে।

সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী আগস্ট মাস থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে। ফলে রাজ্যের হাজার হাজার সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মী সরাসরি উপকৃত হবেন।

শুধু নিরাপত্তা ও প্রশাসনিক ক্ষেত্রেই নয়, গ্রামীণ এলাকায় পশুপালন ও প্রাণীস্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, প্রাণীসেবী, মৈত্রী-সহ বিভিন্ন কর্মীদের ক্ষেত্রেও একইভাবে মাসিক ২,০০০ টাকা ভাতা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়াও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সামাজিক নিরীক্ষার কাজে যুক্ত ভিলেজ রিসোর্স পারসন (VRP) এবং মশাবাহিত ও ভেক্টরবাহিত রোগ নিয়ন্ত্রণে নিযুক্ত VCT ও VST কর্মীদের দৈনিক পারিশ্রমিক বর্তমান হারের তুলনায় অতিরিক্ত ১০০ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে।

সরকারের দাবী তৃনমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কর্মীদের আর্থিক সুরক্ষা ও কর্মউদ্দীপনা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
ডানকুনিতে লাক্স কোজির কারখানার শিলান্যাসে বড় বার্তা শমীকের, এবার কি সিঙ্গুরেও ফিরবে শিল্প?
রাজ্য

ডানকুনিতে লাক্স কোজির কারখানার শিলান্যাসে বড় বার্তা শমীকের, এবার কি সিঙ্গুরেও ফিরবে শিল্প?

রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা! কলকাতাসহ একাধিক জেলায় সতর্কতা
রাজ্য

রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা! কলকাতাসহ একাধিক জেলায় সতর্কতা

রাজ্য

মুর্শিদাবাদে মিড ডে মিল বিতর্ক: ছাত্রছাত্রীদের খাবার না দিয়ে বাইরে নিয়ে যাওয়ার অভিযোগে উত্তেজনা নবদুর্গা উচ্চ বিদ্যালয়ে

জ্যোতি বসুর ১১৪তম জন্মবার্ষিকী: পরিমিতিবোধ, প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক আভিজাত্যের এক অনন্য অধ্যায়
রাজ্য

জ্যোতি বসুর ১১৪তম জন্মবার্ষিকী: পরিমিতিবোধ, প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক আভিজাত্যের এক অনন্য অধ্যায়