ডবল ইঞ্জিন সরকারের বন্দেমাতরম ধ্বনি দিয়ে বন্দেভারত গতিতে জনগণের জনমোহিনী এগিয়ে চলার বাজেট।
রাজ্য

ডবল ইঞ্জিন সরকারের বন্দেমাতরম ধ্বনি দিয়ে বন্দেভারত গতিতে জনগণের জনমোহিনী এগিয়ে চলার বাজেট।

বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা, জেলা ভাগ, নতুন পৌরসভা গঠন, ভাতা বৃদ্ধি, পাঁচ টাকার মাছ ভাত খাবার সু বন্দোবস্ত করা , চা বাগান এর জন্য ভাবনা, কলেজ হাসপাতালের উন্নয়ন জনগণের জনমোহিনী বাজেট

শেয়ার
X WhatsApp

রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার আজ তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত চলতি অর্থবর্ষের বাকি আট মাসের জন্য ৬০ কোটি ৭০ লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করে দাবি করেছেন, এটি ‘বিকশিত বাংলা’ গড়ার রূপরেখা। বাজেটের মূল বার্তা— সামাজিক সুরক্ষা অব্যাহত রাখা, কর্মসংস্থান বৃদ্ধি, সরকারি কর্মীদের আর্থিক স্বস্তি এবং পরিকাঠামো উন্নয়ন।

বাজেটের সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ হাজার কোটি টাকার বরাদ্দ। খাদ্য নিরাপত্তা এবং দরিদ্র পরিবারের সহায়তায় এই প্রকল্পকে সরকারের অন্যতম প্রধান সামাজিক কর্মসূচি হিসেবে তুলে ধরা হয়েছে।

সরকারি কর্মচারীদের আগামী ১ অক্টোবর থেকে ২০ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মোট ডিএ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশ। একই সুবিধা পাবেন পেনশনভোগীরাও।

কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় প্রতিশ্রুতি দিয়েছে সরকার। আগামী দিনে এক লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগে এবং ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ হবে। মোট নিয়োগের ৩৩ শতাংশ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবীরদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের কথাও ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের মোট ঋণের পরিমাণ বর্তমানে ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকা। ফলে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে আর্থিক শৃঙ্খলা— এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের বড় পরীক্ষা হতে চলেছে।

বিভিন্ন দফতরের বরাদ্দেও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষি বিভাগে ৮,৫৬৫ কোটি টাকার বেশি, খাদ্য ও সরবরাহ বিভাগে ৮,০৫৩ কোটি টাকা, উচ্চশিক্ষায় ৭,১৬৮ কোটি টাকা, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগে ১৭,৯২৫ কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। শিল্প, তথ্যপ্রযুক্তি, সেচ, শ্রম ও বিচার বিভাগেও উল্লেখযোগ্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে।

বাজেটে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান, সরকারের লক্ষ্য নাগরিক পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলা।

*এক নজরে বাংলার বাজেট ২০২৬-২৭*

৩৮% ডিএ, মিলবে অক্টোবর থেকে

১ লক্ষ শূন্যপদে নিয়োগ, ৩৩% মহিলা সংরক্ষণ

পুলিশে ২০ হাজার নিয়োগ, ৫০ হাজার শিক্ষক নিয়োগ

বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি

সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশের পারিশ্রমিক ২ হাজার টাকা বৃদ্ধি

এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রদের পারিশ্রমিক ২ হাজার টাকা বৃদ্ধি

অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ ৩৬ হাজার কোটি

বিধায়ক তহবিলে অর্থ ৭০ লক্ষ থেকে বেড়ে ১ কোটি

অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক ৫ হাজার টাকা বেতনবৃদ্ধি

দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো, পুরুলিয়া, মালদহে বিমানবন্দর

অসমের কাজিরাঙার আদলে চিংড়িহাটা-নিউটাউন এলিভেটেড করিডর

১২০০ কোটি ব্যয়ে ভাগীরথী সেতু

ময়ূরেশ্বর নদীর উপর ৪ লেনের সেতু

উত্তরবঙ্গে আইআইটি ও এইমস তৈরি

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
দিশাহীন পরিকাঠামো, সংখ্যালঘু বরাদ্দে বড় কোপ! প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে তীব্র আক্রমণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
রাজ্য

দিশাহীন পরিকাঠামো, সংখ্যালঘু বরাদ্দে বড় কোপ! প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে তীব্র আক্রমণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

বাজেটে বড় উপহার! সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও হোমগার্ডদের ভাতা এক ধাক্কায় ২,০০০ টাকা বৃদ্ধি
রাজ্য

বাজেটে বড় উপহার! সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও হোমগার্ডদের ভাতা এক ধাক্কায় ২,০০০ টাকা বৃদ্ধি

সরকারি কর্মচারীদের জন্য মেগা উপহার! এক ধাক্কায় ২০% ডিএ বৃদ্ধি, মোট মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ
রাজ্য

সরকারি কর্মচারীদের জন্য মেগা উপহার! এক ধাক্কায় ২০% ডিএ বৃদ্ধি, মোট মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ

রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরির ঘোষণা, ৩৩% পদ মহিলাদের জন্য সংরক্ষিত; শিক্ষক ও পুলিশে মেগা নিয়োগ
রাজ্য

রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরির ঘোষণা, ৩৩% পদ মহিলাদের জন্য সংরক্ষিত; শিক্ষক ও পুলিশে মেগা নিয়োগ