এন আই এর হাতে গ্রেফতার শওকত মোল্লা
কলকাতা

এন আই এর হাতে গ্রেফতার শওকত মোল্লা

বৃহস্পতিবার সকাল থেকেই দীর্ঘ প্রায় 13 ঘন্টা জিবনতলার মৌখালি এলাকায় শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

শেয়ার
X WhatsApp

বৃহস্পতিবার সকাল থেকেই দীর্ঘ প্রায় 13 ঘন্টা জিবনতলার মৌখালি এলাকায় শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এরপর হঠাৎ সন্ধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছে যান বাসন্তীর চুনোখালি এলাকায় একটি মাদ্রাসাতে। সেখানে দীর্ঘক্ষন তল্লাশি চালানোর পর শওকত মোল্লার খোঁজে বাইক নিয়ে বেরিয়ে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাইকে চেপে নদীর পাড় ধরে পৌঁছে যান চুনাখালীর জানা পাড়া গ্রামে। সেখানে তৃণমূল ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বাসন্তীর চুনাখালী এলাকায় বাইকে চেপে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শওকত মোল্লা চুনোখালি এলাকায় থাকতে পারে সেই সন্দেহ ওই এলাকায় তল্লাশি চালানো হয়। নদী তীরবর্তী এলাকায় বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায়। তবে যে জায়গা তল্লাশি চালায় তার পাশ দিয়ে বয়ে গেছে চুনোখালি নদী তার ঠিক উল্টোদিকে রয়েছে উত্তর 24 পরগনার সন্দেশখালি এলাকা।
অবশেষে গ্রেফতার শওকত মোল্লা। চিংড়িঘাটা থেকে গ্রেফতার করল NIA।
শওকাতের মেয়ের দাবী বাবা আত্মসমর্পণ করেছে। এই গ্রেফতার নিয়ে চারিদিকে হৈ চৈ হুল্লোড় পড়ে গেছে।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
সমান্তরাল তৃণমূলে জেলা কমিটি ঘোষণা, বীরভূমের দায়িত্বে অনুব্রত; ঋতব্রত শিবিরের বৈঠকে বিতর্কের কেন্দ্রে নির্মল ঘোষ
কলকাতা

সমান্তরাল তৃণমূলে জেলা কমিটি ঘোষণা, বীরভূমের দায়িত্বে অনুব্রত; ঋতব্রত শিবিরের বৈঠকে বিতর্কের কেন্দ্রে নির্মল ঘোষ

ছবি  এ আই দ্বারা নির্মিত
কলকাতা

অভিন্ন দেওয়ানি বিধির পথে বড় পদক্ষেপ, রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করল রাজ্য সরকার

ছবি  এ আই দ্বারা নির্মিত
কলকাতা

‘নিছক গণপিটুনি নয়, এটি সুপরিকল্পিত খুন’—ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ছবি  এ আই দ্বারা নির্মিত
কলকাতা

বারুইপুর কাণ্ডের পর কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, গোটা রাজ্যে বেআইনি মাদক ও মদের ঠেকের বিরুদ্ধে ২ সপ্তাহের বিশেষ অভিযান