নবান্নে  মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় রেলমন্ত্রীর বৈঠক, বাংলার রেল পরিকাঠামোয় বড়সড় বিনিয়োগের ঘোষণা
কলকাতা

নবান্নে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় রেলমন্ত্রীর বৈঠক, বাংলার রেল পরিকাঠামোয় বড়সড় বিনিয়োগের ঘোষণা

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলার রেল পরিকাঠামো উন্নয়নে বড়সড় বিনিয়োগের ঘোষণা। নতুন রেল প্রকল্প, স্টেশন আধুনিকীকরণ ও কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে জোর আলোচনা হয়েছে বৈঠকে।

শেয়ার
X WhatsApp

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বৈঠকের পর পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা সামনে এল। বাংলার উন্নয়নে এবার বড় অস্ত্র হতে চলেছে রেল মন্ত্রক। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে আগামী কয়েক বছরে বাংলার রেলকে সামনে রেখে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন উদ্যোগী রাজ্য সরকার। আর সেই লক্ষ্যে এদিন একাধিক প্রকল্পের রূপরেখা ঘোষণা করা হল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হতে চলেছে অবশ্যই শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত প্রস্তাবিত বুলেট ট্রেন পরিষেবা।

শনিবার কলকাতা সফরে এসে প্রথমে মেট্রো রেলের বিভিন্ন পরিষেবা ঘুরে দেখেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। পরে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হয়। প্রশাসনিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রেল প্রকল্পগুলির অগ্রগতি, নতুন রেল পরিকাঠামো গড়ে তোলা এবং জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে। তারপরই মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে একাধিক ঘোষণা করেছেন রেল মন্ত্রী।

বৈঠকের পরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্য, অতীতে রাজনৈতিক সংঘাতের কারণে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব ছিল, যার প্রভাব পড়েছিল একাধিক উন্নয়নমূলক প্রকল্পে। বর্তমান পরিস্থিতিতে সেই বাধা আর নেই বলেই দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের কারণে বাংলার পরিকাঠামোগত উন্নয়ন অনেক দ্রুত সম্ভব হবে।

তিনি জানান, ইতিমধ্যেই রাজ্যের ৬১টি রেল প্রকল্প অনুমোদন পেয়েছে। আগামী দিনে বাংলার রেল ব্যবস্থার সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য প্রায় এক লক্ষ কোটি টাকার কাজের পরিকল্পনা রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ— উভয় অঞ্চলের উন্নয়নেই সমান গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। রেল প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণে রাজ্য সরকারের সহযোগিতার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত পূর্ববর্তী তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে বারবার রাজ্য সরকারের অসহযোগিতার কারণে রেল প্রকল্প থমকে যেতে দেখা গিয়েছে। আর সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর এই আশ্বাস রাজ্যের শুধু পরিকাঠামো নয় রেল উন্নয়নে একটা বড় ভূমিকা পালন করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও একই সুরে কেন্দ্র-রাজ্য সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তাঁর বক্তব্য, অতীতে নানা কারণে বেশ কিছু প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছিল। তবে এখন উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বাংলার রেল উন্নয়নের জন্য অর্থের কোনও অভাব হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। তিনি এও স্পষ্ট করে দিয়েছেন আগামী দিনে বাংলার উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রেল।

ঘোষিত প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে আলোচিত শিলিগুড়ি-দিল্লি বুলেট ট্রেন। প্রস্তাবিত এই উচ্চগতির রেলপথ চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের রাজধানীর যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী, এই পরিষেবা চালু হলে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। খুব কম সময়ে দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত হবে রাজ্য।

এ ছাড়াও কলকাতা মেট্রো পরিষেবার সম্প্রসারণের জন্য আগামী পাঁচ বছরে ৬০টি নতুন আধুনিক রেক সংযোজনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। যাত্রী পরিষেবার মানোন্নয়ন এবং ক্রমবর্ধমান যাত্রীচাপ সামাল দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।শুধু যাত্রী পরিবহণ নয়, পণ্য পরিবহণ ক্ষেত্রেও বড় পরিকল্পনার কথা তুলে ধরেন রেলমন্ত্রী। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত একটি ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। শিল্প ও বাণিজ্যিক মহলের মতে, এই করিডর বাস্তবায়িত হলে পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের বাণিজ্যিক যোগাযোগ আরও শক্তিশালী হবে।

রেল স্টেশন আধুনিকীকরণের ক্ষেত্রেও বড় পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। রাজ্যের ১০২টি স্টেশনকে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় উন্নত করা হবে। পাশাপাশি, রেল ক্রসিং সংলগ্ন যানজট এবং দুর্ঘটনা কমাতে রাজ্যজুড়ে ৫৩৮টি নতুন ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নবান্নে শনিবারের বৈঠক শুধু প্রশাসনিক দিক থেকেই নয়, রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ঘোষিত প্রকল্পগুলির বাস্তবায়ন যদি নির্ধারিত সময়ের মধ্যে সম্ভব হয়, তবে আগামী কয়েক বছরে বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের সাক্ষী হতে পারে রাজ্যবাসী।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
সমান্তরাল তৃণমূলে জেলা কমিটি ঘোষণা, বীরভূমের দায়িত্বে অনুব্রত; ঋতব্রত শিবিরের বৈঠকে বিতর্কের কেন্দ্রে নির্মল ঘোষ
কলকাতা

সমান্তরাল তৃণমূলে জেলা কমিটি ঘোষণা, বীরভূমের দায়িত্বে অনুব্রত; ঋতব্রত শিবিরের বৈঠকে বিতর্কের কেন্দ্রে নির্মল ঘোষ

ছবি  এ আই দ্বারা নির্মিত
কলকাতা

অভিন্ন দেওয়ানি বিধির পথে বড় পদক্ষেপ, রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করল রাজ্য সরকার

ছবি  এ আই দ্বারা নির্মিত
কলকাতা

‘নিছক গণপিটুনি নয়, এটি সুপরিকল্পিত খুন’—ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ছবি  এ আই দ্বারা নির্মিত
কলকাতা

বারুইপুর কাণ্ডের পর কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, গোটা রাজ্যে বেআইনি মাদক ও মদের ঠেকের বিরুদ্ধে ২ সপ্তাহের বিশেষ অভিযান