পানিহাটিতে প্রকাশ্যে প্রেমিকাকে কুপিয়ে খুনের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত প্রেমিকের
কলকাতা

পানিহাটিতে প্রকাশ্যে প্রেমিকাকে কুপিয়ে খুনের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত প্রেমিকের

সম্পর্কের টানাপোড়েনের জেরে রক্তাক্ত পরিণতি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি অভিযুক্ত, তদন্তে পুলিশ।

শেয়ার
X WhatsApp

উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রেমের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। প্রকাশ্যেই এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এরপর অভিযুক্ত নিজেও ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটির মহেন্দ্র নগর এলাকার বাসিন্দা গীতা দাস এবং উত্তর ২৪ পরগনার হারোয়া এলাকার বাসিন্দা সুভাষ দাস-এর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে গত কয়েক মাস ধরে তাঁদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছিল বলে জানা যাচ্ছে।

অভিযোগ, বৃহস্পতিবার সকালে আচমকাই সুভাষ দাস তাঁর ব্যাগ থেকে একটি ধারালো অস্ত্র বের করে গীতা দাসের উপর এলোপাতাড়ি হামলা চালান। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ঘটনার পর অভিযুক্ত সুভাষ দাস নিজেই নিজের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রের খবর, নিহত গীতা দাস বিবাহবিচ্ছিন্না ছিলেন। ঘটনার সঠিক কারণ এবং সম্পর্কের অবনতির নেপথ্যে কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহের পাশাপাশি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

(বিঃদ্রঃ এই প্রতিবেদনটি প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি। পুলিশের তদন্ত এবং সরকারি বক্তব্যের ভিত্তিতে পরবর্তী সময়ে তথ্য পরিবর্তিত বা হালনাগাদ হতে পারে।)

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
সমান্তরাল তৃণমূলে জেলা কমিটি ঘোষণা, বীরভূমের দায়িত্বে অনুব্রত; ঋতব্রত শিবিরের বৈঠকে বিতর্কের কেন্দ্রে নির্মল ঘোষ
কলকাতা

সমান্তরাল তৃণমূলে জেলা কমিটি ঘোষণা, বীরভূমের দায়িত্বে অনুব্রত; ঋতব্রত শিবিরের বৈঠকে বিতর্কের কেন্দ্রে নির্মল ঘোষ

ছবি  এ আই দ্বারা নির্মিত
কলকাতা

অভিন্ন দেওয়ানি বিধির পথে বড় পদক্ষেপ, রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করল রাজ্য সরকার

ছবি  এ আই দ্বারা নির্মিত
কলকাতা

‘নিছক গণপিটুনি নয়, এটি সুপরিকল্পিত খুন’—ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ছবি  এ আই দ্বারা নির্মিত
কলকাতা

বারুইপুর কাণ্ডের পর কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, গোটা রাজ্যে বেআইনি মাদক ও মদের ঠেকের বিরুদ্ধে ২ সপ্তাহের বিশেষ অভিযান