তীব্র দাবদাহের পর অবশেষে বৃষ্টির স্বস্তিতে ভিজল কলকাতা ও সংলগ্ন বিভিন্ন দক্ষিণবঙ্গের জেলা। শুক্রবার ভোর থেকেই প্রবল ঝড় ও ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। ভোরবেলার এই দুর্যোগে শহরের বিভিন্ন নিচু এলাকায় জল জমে যাওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তরের মতে, এটি প্রাক-বর্ষার বৃষ্টি।
কমলা সতর্কতা (Orange Alert) জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
হলুদ সতর্কতা (Yellow Alert) জারি হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে। বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে আশা করা হচ্ছে। সপ্তাহান্ত জুড়ে এই বৃষ্টির ধারা বজায় থাকতে পারে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
উত্তরবঙ্গ: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়াবিদদের পরামর্শ, বজ্রপাতের আশঙ্কা থাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্ক থাকা প্রয়োজন সবার। গত বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে, তাই সাধারণ মানুষকে সাবধানে থাকার আবেদন জানানো হয়েছে। বীরভূম আর মুর্শিদাবাদে ঝড় জল হয়েছে। বীরভূমে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গাছ পড়ে গেছে। বিদুৎ নেই বহু এলাকায়। কদিনের প্রবল গরমে কাহিল হয়ে যাবার পর এই ঝড় বৃষ্টিতে একটু স্বস্তি মিলেছে সবার। আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় আকাশ মেঘে ঢাকা।
রাজ্য
প্রবল বৃষ্টিতে ভিজল কলকাতা ও দক্ষিণবঙ্গ, জারি কমলা সতর্কতা!
তীব্র দাবদাহের পর অবশেষে বৃষ্টির স্বস্তিতে ভিজল কলকাতা ও সংলগ্ন বিভিন্ন দক্ষিণবঙ্গের জেলা।