পুরুষের অ্যাকাউন্টে 'লক্ষ্মীর ভাণ্ডার'! অন্নপূর্ণা প্রকল্পের উদ্বোধনেই মুখ্যমন্ত্রীর মুখে দুর্নীতি-বোমা, তোলপাড় মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ

পুরুষের অ্যাকাউন্টে 'লক্ষ্মীর ভাণ্ডার'! অন্নপূর্ণা প্রকল্পের উদ্বোধনেই মুখ্যমন্ত্রীর মুখে দুর্নীতি-বোমা, তোলপাড় মুর্শিদাবাদ

মহিলাদের জন্য বরাদ্দ 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা দিব্যি গত দেড় বছর ধরে ঢুকছিল এক পুরুষের অ্যাকাউন্টে! রাজ্যে 'অন্নপূর্ণার ভাণ্ডার' প্রকল্পের সূচনা লগ্নেই নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিস্ফোরক তথ্য ফাঁস করতেই শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে।

শেয়ার
X WhatsApp

ঘটনার কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদের বহরমপুরের শিয়ালমারা গ্রাম। সেখানকার পেশায় ছোট হোটেল ব্যবসায়ী রাকিবুল শেখের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত ১৮ মাস ধরে নিয়ম করে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। কিন্তু কীভাবে? রাকিবুলের সাফাই, "কীভাবে টাকা আসত আমি জানি না। টাকার দরকার ছিল বলে কাউকে জানাইনি, আর বন্ধুরাও বলেছিল চুপচাপ নিয়ে নিতে!" যদিও শেষমেশ নিজের ভুল স্বীকার করে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই বহরমপুর থানার পুলিশ তাঁকে আটক করেছে।

এই চরম দুর্নীতির দায় কার? এই প্রশ্নে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য রাজীব হোসেনের দাবি, পঞ্চায়েতের এখানে কোনও হাত নেই, পুরো দায় বিডিও অফিস এবং সরকারি আধিকারিকদের। অন্যদিকে, এই ঘটনায় বাকরুদ্ধ বহরমপুর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন। তাঁর কথায়, "তৃণমূল আমলের এই উৎকর্ষ দুর্নীতি দেখে ভাষা হারিয়ে ফেলেছি।"

তবে নাটকের এখানেই শেষ নয়! তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, খোদ রাকিবুল এবং তাঁর স্ত্রী সুলতানা পারভীনের নামই নেই ভোটার তালিকায়! তাঁদের নাগরিকত্ব নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
মুর্শিদাবাদে বড়সড় পুলিশি রদবদল: একধাক্কায় বদলি একাধিক থানার ওসি সহ ২০ জন অফিসার
মুর্শিদাবাদ

মুর্শিদাবাদে বড়সড় পুলিশি রদবদল: একধাক্কায় বদলি একাধিক থানার ওসি সহ ২০ জন অফিসার

জমি বিবাদের জেরে খুনের চেষ্টা: মুর্শিদাবাদে অভিযুক্তের ৫ বছরের সশ্রম কারাদণ্ড
মুর্শিদাবাদ

জমি বিবাদের জেরে খুনের চেষ্টা: মুর্শিদাবাদে অভিযুক্তের ৫ বছরের সশ্রম কারাদণ্ড