রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরির ঘোষণা, ৩৩% পদ মহিলাদের জন্য সংরক্ষিত; শিক্ষক ও পুলিশে মেগা নিয়োগ
রাজ্য

রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরির ঘোষণা, ৩৩% পদ মহিলাদের জন্য সংরক্ষিত; শিক্ষক ও পুলিশে মেগা নিয়োগ

বাজেটে কর্মসংস্থানের বড় বার্তা রাজ্য সরকারের; ৫০ হাজার শিক্ষক, ২০ হাজার পুলিশ কর্মী নিয়োগের ঘোষণা, বয়সসীমায় ৫ বছরের ছাড় আরও দুই বছর বহাল

শেয়ার
X WhatsApp

সরকারি চাকরির অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ যুবক-যুবতীর জন্য বড় সুখবর। ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে এক লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, শিক্ষা, পুলিশ-সহ বিভিন্ন সরকারি দফতরে ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বাজেট অনুযায়ী, মোট এক লক্ষ শূন্যপদের মধ্যে ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী এবং ২০ হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে। বাকি পদগুলি বিভিন্ন সরকারি দফতর ও প্রশাসনিক বিভাগে পূরণ করা হবে বলে সূত্রের খবর।

মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ

নারী ক্ষমতায়নের লক্ষ্যে এই মেগা নিয়োগে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্রায় ৩৩ হাজার সরকারি চাকরির সুযোগ সরাসরি পেতে চলেছেন মহিলা চাকরিপ্রার্থীরা।

অগ্নিবীরদের জন্য বিশেষ সুবিধা

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প থেকে অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের জন্যও বিশেষ সংরক্ষণের ঘোষণা করা হয়েছে। যে সমস্ত পদে নিয়ম প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ আসন অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।

বয়সসীমায় বড় স্বস্তি

চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় আরও দু'বছরের জন্য বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বয়সের কারণে যারা আবেদন করতে পারছিলেন না, তাঁরাও নতুন করে সুযোগ পাবেন।

কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণাও

বাজেটে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের মাসিক ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রেও একই হারে বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এছাড়া মিড-ডে মিল কর্মীদের মাসিক ভাতা ১ হাজার টাকা এবং সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড, গ্রিন পুলিশ ও এনভিএফ কর্মীদের মাসিক ভাতা ২ হাজার টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে।

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি এবং বেকার যুবকদের জন্য এক লক্ষ চাকরির ঘোষণা এই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হয়ে উঠেছে। এখন নজর থাকবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া কত দ্রুত শুরু হয় তার দিকে।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
সরকারি কর্মচারীদের জন্য মেগা উপহার! এক ধাক্কায় ২০% ডিএ বৃদ্ধি, মোট মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ
রাজ্য

সরকারি কর্মচারীদের জন্য মেগা উপহার! এক ধাক্কায় ২০% ডিএ বৃদ্ধি, মোট মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ

বাজেটে বড় উপহার! সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও হোমগার্ডদের ভাতা এক ধাক্কায় ২,০০০ টাকা বৃদ্ধি
রাজ্য

বাজেটে বড় উপহার! সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও হোমগার্ডদের ভাতা এক ধাক্কায় ২,০০০ টাকা বৃদ্ধি

প্রথম বাজেটে কী চমক? প্রতিশ্রুতি পূরণে কতটা এগোবে শুভেন্দু সরকার, তাকিয়ে গোটা বাংলা
রাজ্য

প্রথম বাজেটে কী চমক? প্রতিশ্রুতি পূরণে কতটা এগোবে শুভেন্দু সরকার, তাকিয়ে গোটা বাংলা

বাজেটের আগে বাংলার জন্য ৬০ হাজার কোটি টাকার বরাদ্দ! কেন্দ্রের আর্থিক সহায়তায় আশার আলো রাজ্যে
রাজ্য

বাজেটের আগে বাংলার জন্য ৬০ হাজার কোটি টাকার বরাদ্দ! কেন্দ্রের আর্থিক সহায়তায় আশার আলো রাজ্যে