রাজ্যে মন্ত্রিসভার দপ্তর বণ্টন ঘোষণা, অর্থে স্বপন দাশগুপ্ত, শিল্পে তাপস রায়
রাজ্য

রাজ্যে মন্ত্রিসভার দপ্তর বণ্টন ঘোষণা, অর্থে স্বপন দাশগুপ্ত, শিল্পে তাপস রায়

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্প্রসারিত মন্ত্রিসভায় প্রকাশিত হল দপ্তর বণ্টনের তালিকা। স্বাস্থ্য, অর্থ, শিল্প, শিক্ষা থেকে পর্যটন— একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে চমকপ্রদ মুখ। ৪১ সদস্যের নতুন মন্ত্রিসভায় আঞ্চলিক ও সামাজিক ভারসাম্যের বার্তা বিজেপি সরকারের।

শেয়ার
X WhatsApp

অবশেষে প্রকাশ্যে এল পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ দপ্তর বণ্টন। বুধবার রাজ্য সরকারের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে দেখা গেল, একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে আনা হয়েছে বড়সড় চমক। অর্থ দপ্তরের দায়িত্ব পেলেন বর্ষীয়ান বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত, আর শিল্প দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে।

মোট ১৩ জন পূর্ণমন্ত্রী ও ২২ জন প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। এর মধ্যে তিনজন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্বও দেওয়া হয়েছে। বিধাননগরের বিধায়ক শরদ্বত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষি সামলাবেন দুধ কুমার মণ্ডল। সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসা জগন্নাথ চট্টোপাধ্যায় পেলেন উচ্চশিক্ষা দপ্তর, আর স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্বে রয়েছেন দীপক বর্মন।

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে পর্যটন ও সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের হাতে তুলে দেওয়া হয়েছে শ্রম ও পরিবহণ দপ্তর।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে ইন্দ্রনীল খান ক্রীড়া ও যুবকল্যাণের পাশাপাশি ভোক্তা বিষয়ক দপ্তরের দায়িত্ব পেয়েছেন। মালতী রাভা রায় সামলাবেন নারী ও শিশু উন্নয়ন দপ্তর।

উল্লেখ্য, গত ১ জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা সম্প্রসারণের সময় মোট ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। নতুন দপ্তর বণ্টনের পর বর্তমানে রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৪১।

রাজনৈতিক মহলের মতে, আঞ্চলিক ভারসাম্য, সামাজিক প্রতিনিধিত্ব ও নারী অংশগ্রহণকে গুরুত্ব দিয়েই এই নতুন মন্ত্রিসভা সাজিয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকার।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
হিমালয়ান হিল সিটি প্রকল্পে নতুন আশার আলো, নাকি পরিবেশের জন্য ‘সিঁদুরে মেঘ’? দার্জিলিংয়ে শুরু বিতর্ক
রাজ্য

হিমালয়ান হিল সিটি প্রকল্পে নতুন আশার আলো, নাকি পরিবেশের জন্য ‘সিঁদুরে মেঘ’? দার্জিলিংয়ে শুরু বিতর্ক

এক জানলাতেই মুশকিল আসান: ১৫ জুন থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে শুভেন্দু সরকারের ‘জনকল্যাণ শিবির’
রাজ্য

এক জানলাতেই মুশকিল আসান: ১৫ জুন থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে শুভেন্দু সরকারের ‘জনকল্যাণ শিবির’

ঈশ্বরের বাসস্থান নয়, উপাসনাস্থল হিসেবেই দিঘার জগন্নাথ থেকে সরছে "ধাম"
রাজ্য

ঈশ্বরের বাসস্থান নয়, উপাসনাস্থল হিসেবেই দিঘার জগন্নাথ থেকে সরছে "ধাম"

রাজ্যের বকেয়া রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নে ২০ সদস্যের টাস্ক কোর্স
রাজ্য

রাজ্যের বকেয়া রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নে ২০ সদস্যের টাস্ক কোর্স