বরানগর ও দক্ষিণেশ্বর রেলস্টেশনের মাঝের রেল ওভারব্রিজে জরুরি মেরামতির কাজের জন্য রবিবার (৫ জুলাই) শিয়ালদহ-ডানকুনি সেকশনে প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মধ্যরাত ১টা থেকে সকাল ১১টা পর্যন্ত আপ ও ডাউন—উভয় লাইনে ট্রাফিক ব্লক থাকবে। ফলে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য রেল পরিষেবা নিশ্চিত করতে এই রেল ওভারব্রিজের মেরামতির কাজ অত্যন্ত প্রয়োজনীয়। যাত্রীদের অসুবিধা কমাতে সপ্তাহান্তেই এই পরিকাঠামোগত উন্নয়নের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন কোন লোকাল ট্রেন বাতিল?
শিয়ালদহ–ডানকুনি
আপ: 32211, 32213, 32215, 32217, 32219, 32221, 32223, 32227
ডাউন: 32212, 32214, 32216, 32218, 32220, 32222, 32224, 32228
শিয়ালদহ–কল্যাণী সীমান্ত
আপ: 31313, 31319
ডাউন: 31316, 31320
শিয়ালদহ–নৈহাটি
আপ: 31415
ডাউন: 31414, 31418
বিধাননগর রোড–নৈহাটি
আপ: 31471
শিয়ালদহ–হাবরা
আপ: 33653
ডাউন: 33654
নৈহাটি–ব্যান্ডেল
আপ: 37527, 37531, 37533
ডাউন: 37528, 37532, 37534
যেসব এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে
রেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, নিম্নলিখিত ট্রেনগুলির যাত্রাপথে পরিবর্তন করা হয়েছে—
13173 আপ শিয়ালদহ–আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (বেলঘরিয়া স্টেশনে থামবে)
12317 আপ অকাল তখ্ৎ এক্সপ্রেস শিয়ালদহ মেন লাইন দিয়ে চলবে।
12344 ডাউন দার্জিলিং মেল
13148 ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস (বেলঘরিয়ায় স্টপেজ থাকবে)
12378 ডাউন পদাতিক এক্সপ্রেস
13150 ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস (ব্যান্ডেল ও বেলঘরিয়ায় স্টপেজ থাকবে)
13168 ডাউন আগ্রা ক্যান্টনমেন্ট–কলকাতা এক্সপ্রেস
12314 ডাউন শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস
22202 ডাউন পুরী–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস বর্ধমান হয়ে নৈহাটি–দমদম সেকশন দিয়ে চলবে।
যাত্রীদের জন্য পরামর্শ
রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও রুট পরিবর্তনের তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে। রবিবার সকালে শিয়ালদহ, ডানকুনি, নৈহাটি, ব্যান্ডেল, কল্যাণী ও সংলগ্ন শাখায় যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সময় হাতে রেখে বিকল্প পরিকল্পনা করারও অনুরোধ করা হয়েছে।