শর্ত ও শাস্তির কড়াকড়ি, শিক্ষক-অশিক্ষক কর্মীদের বদলিতে ফের চালু ‘উৎসশ্রী’ পোর্টাল
কলকাতা

শর্ত ও শাস্তির কড়াকড়ি, শিক্ষক-অশিক্ষক কর্মীদের বদলিতে ফের চালু ‘উৎসশ্রী’ পোর্টাল

৫ বছরের চাকরি, বয়সসীমা, দূরত্বের শর্ত থেকে শুরু করে বদলির নির্দেশ অমান্যকারীদের জন্য ৭ বছরের নিষেধাজ্ঞা— নতুন নিয়ম মেনেই আবেদন করতে হবে ‘উৎসশ্রী’ পোর্টালে।

শেয়ার
X WhatsApp

দীর্ঘ বিরতির পর শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলির আবেদন গ্রহণের জন্য ফের চালু করা হল ‘উৎসশ্রী’ (Utsashree) পোর্টাল। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার বদলির আবেদন করতে হলে একাধিক নতুন শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি, নিয়ম ভাঙলে আবেদনকারীদের জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

রাজ্য শিক্ষা দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, বর্তমান বিদ্যালয়ে একই পদে কমপক্ষে পাঁচ বছর কর্মরত না হলে বদলির আবেদন করা যাবে না। এছাড়া আবেদনকারীর বয়স ৫৯ বছরের কম হতে হবে।

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং যে বিদ্যালয়ে বদলি চাওয়া হচ্ছে, সেই বিদ্যালয়ের মধ্যে কমপক্ষে ২৫ কিলোমিটার দূরত্ব থাকতে হবে। একই সঙ্গে, একবার বদলি হওয়ার পর পরবর্তী পাঁচ বছরের মধ্যে ফের বদলির আবেদন করা যাবে না।

নতুন নিয়মে থাকছে কঠোর শাস্তির বিধান

নতুন বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের জন্য একাধিক নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। শিক্ষা দপ্তর জানিয়েছে, যাঁরা পূর্বে বদলির নির্দেশ অমান্য করেছেন, তাঁরা সাত বছর পর্যন্ত ‘উৎসশ্রী’ পোর্টালে আবেদন করার সুযোগ পাবেন না।

এছাড়াও যাঁদের বিরুদ্ধে সাসপেনশন, শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত বিভাগীয় মামলা অথবা বিচারাধীন মামলা রয়েছে, তাঁরাও এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন না।

কোন কোন নথি জমা দিতে হবে?

নতুন নিয়ম অনুযায়ী, বিশেষ ক্ষেত্রে আবেদনকারীদের নির্দিষ্ট নথি জমা দিতে হবে। যেমন—

অসুস্থতার ভিত্তিতে আবেদন করলে প্রয়োজনীয় মেডিক্যাল নথি
৪০ শতাংশ বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতার শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
মহিলা শিক্ষিকাদের ক্ষেত্রে সন্তানের জন্ম শংসাপত্র (প্রযোজ্য হলে)
স্বামী-স্ত্রীর কর্মস্থলের দূরত্বের প্রমাণপত্র
বর্তমান কর্মস্থল ও স্থায়ী ঠিকানার দূরত্ব সংক্রান্ত নথি

বিদ্যালয় শিক্ষা দপ্তরের এই নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার ফলে বদলির আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়মশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অযৌক্তিক আবেদনও অনেকটাই কমবে বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
সমান্তরাল তৃণমূলে জেলা কমিটি ঘোষণা, বীরভূমের দায়িত্বে অনুব্রত; ঋতব্রত শিবিরের বৈঠকে বিতর্কের কেন্দ্রে নির্মল ঘোষ
কলকাতা

সমান্তরাল তৃণমূলে জেলা কমিটি ঘোষণা, বীরভূমের দায়িত্বে অনুব্রত; ঋতব্রত শিবিরের বৈঠকে বিতর্কের কেন্দ্রে নির্মল ঘোষ

ছবি  এ আই দ্বারা নির্মিত
কলকাতা

অভিন্ন দেওয়ানি বিধির পথে বড় পদক্ষেপ, রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করল রাজ্য সরকার

ছবি  এ আই দ্বারা নির্মিত
কলকাতা

‘নিছক গণপিটুনি নয়, এটি সুপরিকল্পিত খুন’—ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ছবি  এ আই দ্বারা নির্মিত
কলকাতা

বারুইপুর কাণ্ডের পর কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, গোটা রাজ্যে বেআইনি মাদক ও মদের ঠেকের বিরুদ্ধে ২ সপ্তাহের বিশেষ অভিযান