বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি Bitcoin-এর দামে ফের বড় ধাক্কা। সাম্প্রতিক বাজার পতনে বিটকয়েনের মূল্য নেমে এসেছে প্রায় 61,000 ডলারের ঘরে, যা ২০২৫ সালের সর্বোচ্চ 1.26 লক্ষ ডলারেরও বেশি দামের তুলনায় প্রায় ৫০% কম।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ক্রিপ্টো ETF থেকে বড় অঙ্কের অর্থ বেরিয়ে যাওয়া এবং AI ও প্রযুক্তি খাতের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ায় ক্রিপ্টো বাজারে চাপ তৈরি হয়েছে। ফলে বিটকয়েন সহ অধিকাংশ ডিজিটাল সম্পদের দাম নিম্নমুখী।
তবে বাজার বিশ্লেষকদের একাংশের মতে, দীর্ঘমেয়াদে বিটকয়েন এখনও গুরুত্বপূর্ণ বিনিয়োগ মাধ্যম হিসেবেই রয়ে গেছে। সাম্প্রতিক পতনের মাঝেও বড় কর্পোরেট সংস্থাগুলি বিটকয়েন কেনা অব্যাহত রেখেছে, যা ভবিষ্যতের জন্য কিছুটা আশার বার্তা দিচ্ছে।