ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত – জানালেন ট্রাম্প, হরমুজ খোলার ঘোষণা, অতীতের ভুল থেকে শিক্ষার বার্তা
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত – জানালেন ট্রাম্প, হরমুজ খোলার ঘোষণা, অতীতের ভুল থেকে শিক্ষার বার্তা

দীর্ঘ জটিলতা ও টালবাহানার পর অবশেষে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে পশ্চিম এশিয়া।

শেয়ার
X WhatsApp

ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে বলে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ জটিলতা ও টালবাহানার পর অবশেষে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে পশ্চিম এশিয়া। রবিবার ‘ট্রুথ সোশ্যাল’-এ নিজে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে। সবাইকে অভিনন্দন। আমি হরমুজ প্রণালীকে বিনা শুল্কে খুলে দেওয়ার পূর্ণ অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি। বিশ্বের সব জাহাজ, ইঞ্জিন চালু করুন। তেল প্রবাহ আবার শুরু হোক।”
ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণ আগেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা পাকিস্তান জানিয়েছিল যে দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো গেছে। এরপর মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী এবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী আবারও জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও অবিলম্বে প্রত্যাহার করা হবে বলে তিনি জানিয়েছেন।
জানা যাচ্ছে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরুর পর ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেয়। পরে এপ্রিল মাসে পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ শুরু করে। তবে হরমুজ প্রণালী ঠিক কবে থেকে সব দেশের জাহাজের জন্য পুরোপুরি উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি।
তবে ইরানের সঙ্গে প্রস্তাবিত নতুন চুক্তিকে ঘিরে আমেরিকায় রাজনৈতিক বিতর্ক থামছে না। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্তারা দাবি করেছেন, এই চুক্তি প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির মতো হবে না এবং অতীতের ভুলগুলো আর করা হবে না।
ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে নতুন চুক্তির আওতায় ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা ত্যাগ করতে হবে এবং কঠোর আন্তর্জাতিক যাচাই-বাছাই মেনে নিতে হবে। এসব শর্ত পূরণের পরই তেহরান কোনও অর্থনৈতিক সুবিধা পাবে। যদিও এই চুক্তি আদৌ পূর্ববর্তী চুক্তি থেকে কতটা আলাদা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওবামা প্রশাসনের প্রাক্তন কর্তারাই।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
অতিরিক্ত যাত্রী, বেপরোয়া গতি—পাকিস্তানে খাদে বাস, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৪০ জনের
আন্তর্জাতিক

অতিরিক্ত যাত্রী, বেপরোয়া গতি—পাকিস্তানে খাদে বাস, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৪০ জনের

ছবি  এ আই দ্বারা নির্মিত
আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ২৭; বিদেশ সফর মাঝপথে ছেড়ে দেশে ফিরলেন জেলেনস্কি

google
আন্তর্জাতিক

১৪০ টন ধ্বংসস্তূপের নিচে আট দিন! মৃত্যুকে হারিয়ে জীবনের জয়, ভেনেজুয়েলায় অলৌকিক উদ্ধার ৪৩ বছরের হারনানের

দিল্লিতে ভারত-জাপান শীর্ষ বৈঠক, ‘ভাই-বোনের মতো সম্পর্ক আরও শক্তিশালী হবে’— প্রধানমন্ত্রী মোদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
আন্তর্জাতিক

দিল্লিতে ভারত-জাপান শীর্ষ বৈঠক, ‘ভাই-বোনের মতো সম্পর্ক আরও শক্তিশালী হবে’— প্রধানমন্ত্রী মোদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি