নিরামিষের এক অনন্য পদ: কাঁচকলার কোপ্তা কারি
নিরামিষ রান্নার তালিকায় নতুনত্ব আনতে চাইলে কাঁচকলার কোপ্তা কারি হতে পারে আদর্শ পছন্দ। সেদ্ধ কাঁচকলা ও আলুর নরম কোপ্তা, তার সঙ্গে কাজু, পোস্ত ও টক দইয়ের মসৃণ ও সুগন্ধি গ্রেভি—সব মিলিয়ে এটি একেবারে রেস্তোরাঁর স্বাদের একটি বিশেষ পদ।
বিশেষ দিনে অতিথি আপ্যায়ন হোক বা পরিবারের সঙ্গে ছুটির দুপুরের ভোজ—এই রেসিপি সহজেই মন জয় করবে সবার।কোপ্তার জন্য
কাঁচকলা (সেদ্ধ ও খোসা ছাড়ানো)
আলু (সেদ্ধ),বেসন,আদা বাটা,কাঁচা লঙ্কা কুচি,ধনেপাতা কুচি,জিরে গুঁড়ো,গরম মশলা গুঁড়ো,নুন,চিনি
সাদা তেল (ভাজার জন্য,গ্রেভির জন্য,তেজপাতা,গোটা জিরে,আদা বাটা,টমেটো কুচি,কাজু বাটা,পোস্ত বাটা,ফেটানো টকদই,হলুদ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,ধনে গুঁড়ো,জিরেগুঁড়ো,নুন,চিনি,ঘি,সাদা তেল,জল
ধাপ ১: সেদ্ধ কাঁচকলা ও আলু ভালোভাবে চটকে নিন। এতে বেসন, আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, জিরে গুঁড়ো, গরম মশলা, নুন ও সামান্য চিনি মিশিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন।
ধাপ ২: মিশ্রণ থেকে ছোট ছোট কোপ্তা বানিয়ে মাঝারি আঁচে সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।
ধাপ ৩: কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিন। এরপর আদা বাটা ও টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
ধাপ ৪: হলুদ, লঙ্কা, ধনে ও জিরে গুঁড়ো, নুন ও সামান্য চিনি দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষান।
ধাপ ৫: এবার কাজু বাটা ও পোস্ত বাটা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন।
ধাপ ৬: আঁচ কমিয়ে ফেটানো টক দই মিশিয়ে দ্রুত নাড়ুন যাতে দই না ফাটে। এরপর প্রয়োজনমতো জল দিয়ে গ্রেভি ফুটিয়ে নিন।
ধাপ ৭: ফুটন্ত গ্রেভিতে ভাজা কোপ্তাগুলি দিয়ে ২–৩ মিনিট রান্না করুন।
ধাপ ৮: শেষে ঘি ও গরম মশলা ছড়িয়ে ঢেকে ২ মিনিট রেখে পরিবেশন করুন।
পরিবেশন প্রস্তাব
এই সুস্বাদু কাঁচকলার কোপ্তা কারি গরম ভাত, জিরা রাইস, পোলাও, লুচি, পরোটা কিংবা রুটির সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে অসাধারণ।