"সর্ষে ঢেঁড়স" ভাতের সঙ্গে একদম জমজমাট! সহজ বাঙালি রেসিপি
স্বাদে আহারে

"সর্ষে ঢেঁড়স" ভাতের সঙ্গে একদম জমজমাট! সহজ বাঙালি রেসিপি

গরম সাদা ভাতের সঙ্গে ঢেঁড়স সর্ষে অত্যন্ত সুস্বাদু লাগে। চাইলে মুগ ডালের সঙ্গেও পরিবেশন করতে পারেন

শেয়ার
X WhatsApp

ভাতের সঙ্গে জমে যাবে সর্ষে ঢেঁড়স! সর্ষে বাটা,কাঁচালঙ্কা আর কালোজিরের অসাধারণ স্বাদে তৈরি এই বাঙালি পদটি খুব সহজেই বানানো যায়। আজই ট্রাই করুন সর্ষে ঢেঁড়সের এই ঘরোয়া রেসিপি।

:কি কি উপকরণ লাগবে:

ঢেঁড়স — ৩০০ গ্রাম
সর্ষে বাটা — ৩ টেবিল চামচ
কাঁচালঙ্কা — ৪–৫টি
হলুদ গুঁড়ো — ১/২ চা চামচ
কালোজিরে — ১/২ চা চামচ
সর্ষের তেল — ৩ টেবিল চামচ
লবণ — স্বাদমতো
চিনি — সামান্য

ঃকিভাবে তৈরি করবেনঃ

প্রথমে ঢেঁড়স ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। এরপর মাঝারি আকারে কেটে রাখুন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ঢেঁড়স হালকা করে ভেজে তুলে রাখুন। এতে ঢেঁড়সের লেস কমে যাবে। একই তেলে কালোজিরে ও চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন। সর্ষে বাটার সঙ্গে সামান্য জল, হলুদ ও লবণ মিশিয়ে কড়াইয়ে দিন।
এরপর কম আঁচে নেড়ে কষিয়ে নিন যাতে সর্ষে তেতো না হয়ে যায়। এবার ভাজা ঢেঁড়স দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। সামান্য চিনি ও প্রয়োজনমতো অল্প গরম জল দিন। তারপর ঢেকে ৫–৭ মিনিট রান্না করুন। এবার উপরে কাঁচালঙ্কা ছড়িয়ে গরম গরম নামিয়ে নিন

ঃরান্নার টিপসঃ

১)সাদা ও কালো সর্ষে মিশিয়ে বাটলে স্বাদ আরও ভালো হয়।
২)সর্ষে বাটার সময় সামান্য লবণ দিলে তেতোভাব কমে।
৩)বেশি আঁচে সর্ষে কষাবেন না, তাহলে স্বাদ নষ্ট হতে পারে।

ঃপরিবেশনঃ
এই পদটি গরম সাদা ভাত বা রুটি ও পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন, এটি খুবই সুস্বাদু ও দর্শনধারীও বটে।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
ঐতিহ্যের স্বাদে ডাল মোচা: ছোলার ডাল ও মোচার অপূর্ব মেলবন্ধনে নিরামিষের অনন্য পদ
স্বাদে আহারে

ঐতিহ্যের স্বাদে ডাল মোচা: ছোলার ডাল ও মোচার অপূর্ব মেলবন্ধনে নিরামিষের অনন্য পদ

নিরামিষের রাজকীয় স্বাদ! কাজু-পোস্ত-দইয়ের গ্রেভিতে বানান নরম কাঁচকলার কোপ্তা কারি
স্বাদে আহারে

নিরামিষের রাজকীয় স্বাদ! কাজু-পোস্ত-দইয়ের গ্রেভিতে বানান নরম কাঁচকলার কোপ্তা কারি

ছবি  এ আই দ্বারা নির্মিত এবং নিজস্ব
স্বাদে আহারে

গরম ভাতের সেরা সঙ্গী লেবু-ধনেপাতা অড়হর ডাল, সহজ রেসিপিতেই মিলবে রেস্টুরেন্টের স্বাদ

ঘরেই বানিয়ে নিন আর্জেন্টিনার জনপ্রিয় ডুলসে দে লেচে আলফাহোরেস, সহজ রেসিপিতে মিলবে বেকারির স্বাদ
স্বাদে আহারে

ঘরেই বানিয়ে নিন আর্জেন্টিনার জনপ্রিয় ডুলসে দে লেচে আলফাহোরেস, সহজ রেসিপিতে মিলবে বেকারির স্বাদ